শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে বুধবার সকালে দেশটির জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়েছে।
গোতাবায়া রাজাপক্ষের স্থলাভিষিক্ত হবেন নতুন এ প্রেসিডেন্ট। বিক্ষোভের মুখে গত সপ্তাহে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন গোতাবায়া।
পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম বেল বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। পার্লামেন্টের ২২৫ জন আইনপ্রণেতা তিনজন প্রার্থীর মধ্য থেকে দেশটির ভবিষ্যত নেতা নির্বাচন করবেন।
দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত হয়েছে।
