কক্সবাজারে ১৪৪৬ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।
এ সময় জড়িত সন্দেহে নাসির উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে র্যাব- ১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ।
তিনি জানান, মঙ্গলবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া স্বর্ণা পাহাড় এলাকা থেকে নাসির উদ্দিন নামের এক চোরাকারবারিকে ১৪৪৬ কার্টন অর্থাৎ ২ লাখ ৮৯ হাজার ২০০ শলাকা বিদেশি সিগারেটসহ আটক করে র্যাব।
এ সময় নাসির উদ্দিনের এক সহযোগী প্রবাল বড়ুয়া পালিয়ে যায়।
আটক নাসির উদ্দিন উখিয়ার কুতুপালং পূর্বপাড়া এলাকার কালাচানের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
