সড়ক দুর্ঘটনায় জন্ম নেয়া নবজাতক ফাতেমা ও তার বোন জান্নাত এবং ভাই এবাদতকে সহায়তায় খোলা হিসাব নম্বরে বুধবার বিকাল পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২৬ টাকা জমা হয়েছে।
হিসাব পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান জানান, সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে স্টেটম্যান্ট নিয়েছি। সেখান দেখা যায়, ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর বুধবার বিকাল পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২৬ টাকা জমা পড়েছে।
সোমবার উপজেলা প্রশাসন নবজাতক ও তার দুই ভাই-বোনের সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর খুলে দেয়। হিসাবের শিরোনাম ‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তার হিসাব’। হিসাব নম্বর: ৩৩২৪১০১০২৮৭২৮ সোনালী ব্যাংক, ত্রিশাল শাখা।
হিসাব পরিচালনা করছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও নবজাতকের দাদা মোস্তাাফিজুর রহমান বাবলু।
গত শনিবার ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম, তার অন্তঃসত্তা স্ত্রী রত্না বেগম ও তাদের মেয়ে সানজিদা আক্তার প্রাণ হারান। প্রাণঘাতী ট্রাক তিনজনের প্রাণ কেড়ে নিলেও গর্ভবতী মায়ের পেট ফেটে বেরিয়ে আসে নবজাতক। পৃথিবীর আলো দেখতে পেলেও নবজাতক শিশুটির মায়াভরা চোখ দেখতে পায়রি গর্ভধারিণী মা ও বাবার মুখ। ভাগ্যের নির্মম পরিহাসে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়ে বেঁচে আছে সে।
একই সঙ্গে এতিম হয়ে যায় নিহত জাহাঙ্গীর আলম ও রত্না আক্তার দম্পতির নবজাতকসহ জান্নাত ও এবাদত। বর্তমানে নবজাতক ফাতেমা জন্ডিসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিউবর্ন ইনটেন্সিভ কেয়ার ইউনিটে ডাক্তারদের তত্ত্বাবধানে আছেছে।
বুধবার এদিকে ঘাতক ট্রাক চালক রাজু আহম্মেদ শিপনকে আদালতে তোলা হলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে।
