‘অলৌকিক’ শিশুর হিসাব নম্বরে ১ লাখ ২৯ হাজার টাকা

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:৩৩ এএম

‘অলৌকিক শিশু’ ফাতেমা, তার বোন জান্নাত, ভাই এবাদতকে সহায়তার হিসাব নম্বরে গতকাল বুধবার বিকেল পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২৬ টাকা জমা হয়েছে।

হিসাব পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে স্টেটমেন্ট নিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর গতকাল বিকেল পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২৬ টাকা জমা পড়েছে। গত সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতক ও অন্য দুই সন্তানের সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর খোলা হয়।

এদিকে ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে আদালতে হাজির করা হয়েছে। গতকাল দুপুরে ত্রিশাল থানা পুলিশ ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে চালককে হাজির করলে বিচারক মো. তাজুল ইসলাম সোহাগ দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত