প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে রাজধানীতে শিক্ষা মেলা অনুষ্ঠিত

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৩:১০ পিএম

আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে রাজধানীর লেকশোর হোটেলে এক শিক্ষামেলা অনুষ্ঠিত  হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ মেলাটি অনুষ্ঠিত হয়। 

মেলায় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেলায় আমেরিকার বিখ্যাত ১৪টি, কানাডার ৭টি, অস্ট্রেলিয়ার ৯টি,  যুক্তরাজ্যের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের  প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

মেলায় আমেরিকার  ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন স্টেট  বিশ্ববিদ্যালয়, সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়, নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় লিংকন , ইলিনিয়েস স্টেট বিশ্ববিদ্যালয়, র‍্যাডফোড বিশ্ববিদ্যালয়, টেক্সাসটেক বিশ্ববিদ্যালয়, অরেগোন ষ্টেট বিশ্ববিদ্যালয়, ঊথাহ বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়ক (সুনি ওসউইগো),কলোরাডো বিশ্ববিদ্যালয় ডেনভার, কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়, নর্থ আলাবামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

উপস্থিত ছিলেন কানাডার ইন্টারন্যাশনাল কলেজ অব মেনিটোবা, ফ্রেসার ইন্টারন্যাশনাল কলেজ,রায়ারসন বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল কলেজ, ঊইলফ্রিড ল্যরিয়ের ইন্টারন্যাশনাল কলেজ, ফ্লেমিং কলেজ টরোন্টো, টরোন্টো স্কুল অব ম্যানাজমেন্ট, ট্রিবাস ইনিস্টিউটের প্রতিনিধি।  

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, কারটিন বিশ্ববিদ্যালয়, ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়, জেমস্ কুক বিশ্ববিদ্যালয়, ইউএসকিউ সিডনি এবং সি আই এম, কার্টিন বিশ্ববিদ্যালয়, ইউটিএস কলেজ ও আইসিএমএস কলেজ এবং যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়, ব্রুনেল বিশ্ববিদ্যালয় কলেজ,  কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়, বেডফোর্ডশেয়ার বিশ্ববিদ্যালয়। বারমিংহাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ,  লিস্টার বিশ্ববিদ্যালয়, মিডেলয়্যাক্স বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার ম্যাট্রোপলিটান বিশ্ববিদ্যালয় এবং ক্যান্টারব্যারি ক্রাইসচাচ্ বিশ্ববিদ্যালয় সরাসরি অংশগ্রহণ করেন। 

উপরোক্ত বিশ্ববিদ্যালয়সমূহ ব্যতীত অন্যান্য যেকোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য দেওয়ার জন্য মেলায় আরো উপস্থিত ছিলেন প্যাক এশিয়া দিল্লী থেকে মহা ব্যবস্থাপক রঞ্জন ভট্টাচার্য ও ইউ এস এ ও  কানাডা প্রডাক্ট হেড মিস নিধি শমা। 

মেলা সম্পর্কে প্যাক এশিয়ার বাংলাদেশের প্রধান কনসালটেন্ট প্রদীপ রায় জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য উপরোক্ত দেশসমূহের শিক্ষা ব্যবস্থার সব তথ্য যেমন- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপ, বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য বিষয় তুলে ধরা হয়। প্যাক এশিয়া ভিসা হওয়ার আগে কোন ধরনের ফি নেয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত