আমার ৮৬ মামলার সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে: মির্জা ফখরুল

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৭:৪২ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতাকর্মীদের জেলখাটার সংখ্যা কোনো মতেই প্রায় ৩০ লাখের কম নয়। যখনই মামলা হয়েছে সবাইকে জেলে যেতে হয়। জেলে গিয়ে জামিন নিয়ে বেরিয়ে আসতে হয়।

শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওকাব) ‘মিট দ্য ওকাব’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, গত পরশু আমার নামে আরেকটা মামলা হয়েছে। অর্থাৎ আমার ৮৬টা মামলার সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। দয়া করে একটু আমাদের অফিসে যাবেন দেখবেন বস্তায় বস্তায় এফআইআরের কপি আছে।

তিনি বলেন, আমরা সব গণতান্ত্রিক দেশগুলোর কাছে একটাই প্রত্যাশা করি, দেশে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সবাই যার যার জায়গা থেকে তাদের ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত