সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৩:০৬ পিএম

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও সাউথইস্ট ইকোনমিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘উচ্চশিক্ষায় অর্থনীতির সম্ভাবনা: কলেজ শিক্ষার্থীদের শিক্ষা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

মঙ্গলবারের (২৬ জুলাই) এ আয়োজনে বিভিন্ন কলেজর ৪৮ জন কলেজ শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এমএ হাকিম।

প্রধান অতিথি তার ভাষণে উচ্চ শিক্ষার মানোন্নয়নে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।

পুরস্কার ও সনদপত্র বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত