নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মিম আক্তার (১৫) নামে এক কলেজ ছাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে চাষাঢ়া রেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কলেজ ছাত্রী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তিনি ফতুল্লার শিবু মার্কেট এলাকায় থাকেন।
চাষাঢ়া রেল স্টেশনের মাস্টার খাজা সুজন জানান, নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্য ছেড়ে আসে একটি। পথে চাষাড়া রেল ক্রসিংয়ের সামনে ওই ছাত্রী বেখেয়ালিভাবে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ জানান, ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেছনের দিকে ও থুতনিতে আঘাত পেয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
