রাজধানীর পান্থপথে গতকাল বৃহস্পতিবার বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২২ উদযাপন করেছে বিআরবি হসপিটালস লিমিটেড। একই সঙ্গে দেশব্যাপী ফ্রি হেপাটাইটিস ক্যাম্পেইনের কর্মসূচি ঘোষণা করেন বিআরবি গ্রুপের পরিচালক মো. মফিজুর রহমান। আগস্ট মাসে কুষ্টিয়ায় কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে প্রতি মাসে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার জেলায় ফ্রি হেলথ ক্যাম্পেইন, ফ্রি হেপাটাইটিস স্ক্রিনিং ও সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের হেপাটোবিলিয়ারী পেনক্রিয়াটিক সার্জারি এবং লিভার ট্রান্সপ্লান্টের পথিকৃৎ প্রফেসর ডা. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ বাশার, ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোফাজ্জেল হোসেন, কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. নিজাম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ডিএমএস ও সিইও ডা. মো. মনসুর আলী। বিজ্ঞপ্তি
