দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছে গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে তার মৃত্যুসংবাদে গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন অমিত হাবিব। দেশের স্বাধীন গণমাধ্যমের বিকাশে জন্য নিরলস ভাবে কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে গণমাধ্যমের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
