অমিত হাবিবের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৪:১০ পিএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী শোকবার্তায় আরও বলেন, তিন যুগ ধরে দেশ-বিদেশে অনেক সুনামধন্য গণমাধ্যমে কাজ করেছেন অমিত হাবিব। তার হাত ধরে বাংলাদেশের গণমাধ্যমে অসংখ্য সাংবাদিকের পথচলা শুরু হয়েছে। জেষ্ঠ্য এই সাংবাদিকের মৃত্যুতে গণমাধ্যম জগতে অপূরণীয় ক্ষতি হলো।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত