নারীদের হাত ধরে ৫৬ বছর পর বড় শিরোপা ইংল্যান্ডের

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১১:০৩ পিএম

ফুটবলে একটা বড় শিরোপার জন্য ইংলিশদের হাহাকার অনেক বছরের। গত বছর ফাইনালে উঠেও ইতালির কাছে পুরুষরা জিততে পারেনি ইউরোর শিরোপা। শেষ পর্যন্ত নারী ফুটবল দলের হাত ধরে সেই খরা কাটাল ইংল্যান্ড। রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে মহাদেশ সেরার মুকুট পরল ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলিতে রবিবার অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড। রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন্য দর্শকের উপস্থিতিতে ১১০ মিনিটে জয়সূচক গোল করেন ক্লোয়ি কেলি। গোলের পর আনন্দে দিগি¦দিক ছোটেন। দৌড়ের সময় এক টানে খুলে ফেলেন জার্সিও। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ লিখেছে, ‘এখন পর্যন্ত নারীদের ফুটবলে এটাই সবচেয়ে আইকনিক মুহূর্ত।’ নারীদের ফিনালিসসিমাতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ব্রাজিল। ব্রাজিল আগেরদিন নারী কোপা আমেরিকা জিতেছে কলম্বিয়াকে (১-০) হারিয়ে। ইন্টারনেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত