বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:৩০ এএম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট মঙ্গলবার। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার অনুরোধ জানানো  হয়েছে।

বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য। ১৯৭১ সালের ১৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেছিলেন। ছাত্রজীবনে তিনি নিখিল বাংলা মুসলিম ছাত্রলীগ এবং কলকাতা প্রেডিডেন্সি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৪৬ সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশন ব্রিটেন শাখার সভাপতি নির্বাচিত হন। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি’, ‘মানবাধিকার’, ‘Muslim Family Law in the English CourtsÕ, ÔHuman Rights in the twentieth Century’, ‘স্বাধীনতার প্রতিশ্রুতি ও অন্যান্য’। বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব ল এবং বিশ^ভারতী দেশিকোত্তম উপাধিতে ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত