ইতালির উপকূলে মারা যাওয়াদের মধ্যে বাংলাদেশি নেই

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:৩৩ এএম

ইতালির উপকূল থেকে উদ্ধার করা পাঁচ মৃতদেহের মধ্যে কোনো বাংলাদেশি নেই। গতকাল সোমবার  ইতালিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাসের বার্তায় বলা হয়, ভূমধ্যসাগর অতিক্রমকারী আনুমানিক ৭০০ অভিবাসীকে গত ২৪ জুলাই ইতালির দক্ষিণ উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এই উদ্ধার কার্যক্রমে পাঁচ মৃতদেহ উপকূলীয় মেসিনা শহরের হাসপাতালে পাঠানো হয়। কাতানিয়ায় বাংলাদেশের অনারারি কনসাল, ইতালির সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ এবং স্থানীয় বাংলাদেশি নেতাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা যায়, মৃতদের মধ্যে বাংলাদেশের কোনো নাগরিক ছিলেন না। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না, সে বিষয়েও দূতাবাস নিয়মিত যোগাযোগ রেখে চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত