ডিজিটাল আইনে মামলা

কাজলের আপিল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:৩৬ এএম

আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া তিন মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আপিল আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সোমবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয়। সাক্ষ্যগ্রহণের পর্যায়ে থাকা এ তিন মামলায় গত বছরের ৮ নভেম্বর ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেয়। এরপর অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন কাজল। শুনানি নিয়ে গত ১ জুন মামলার কার্যক্রমের ওপর দুই মাসের স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত