মহেশপুর সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০৮:৩২ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ রাসেল হোসেন (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

সোমবার সন্ধ্যায় উপজেলার ভারত সীমান্তবর্তী যাদবপুর সীমান্তের বড়বাড়ী গ্রাম তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাসেল হোসেন উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রুবেল হোসেনের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণ পাচারের খবরে অভিযান চালায় যাদবপুর বিওপির একটি আভিযানিক দল।

সেসময় বড়বাড়ি এলাকায় সন্দেহভাজন রাসেল হোসেনকে আটক করে তল্লাশি করা হলে তার পকেট থেকে টেপ মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ৫৯৯ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮১ হাজার টাকা।

জব্দ করা হয় একটি ইজিবাইক। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বাড়ী  উপজেলার কানাইডাঙ্গা গ্রামে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত