বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) দুই দিনব্যাপী ফিল্ম ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (এফএসএসএস) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এই ‘বিইউপি ফিল্ম ফেস্ট- ২০২২’ এর আয়োজন করা হয়।
বুধবার বিইউপির বিজয় অডিটোরিয়ামে ফিল্ম ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা, লেখক এবং পরিচালক আবুল হায়াত।
ফেস্টে ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শর্ট ফিল্ম, কসপ্লে, ক্রিপ্ট রাইটিং, পোস্টার ডিজাইন, সিনে কুইজ- মোট পাঁচ ক্যাটাগরিতে ২৭৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ফেস্টে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।
ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে ‘হাওয়া’ সিনেমার কলাকুশলী, অভিনেতা ও অভিনেত্রীবৃন্দ যোগদান করেন।
