ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) উদ্যোগে ‘বাংলাদেশ ও তুর্কি উন্নয়নের অংশীদারিত্ব : টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে এ সেমিনার হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ এবং ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কাশেম মিয়া। সভাপতিত্ব করেন ইউআইইউর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খান। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ও তুর্কির মধ্যে সুদূর অতীত থেকে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ঐতিহ্য এবং সংস্কৃতিগত অনেক মিল রয়েছে। আগামীতে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, শিল্প এবং প্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশ ও তুর্কি যৌথভাবে গবেষণা ও উন্নয়নে কাজ করবেযা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি
