সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী শনিবার

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৭:৫৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী শনিবার।

মিলাদ, দোয়া মাহফিল, দরিদ্রদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী শনিবার।

মিলাদ, দোয়া মাহফিল, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পরিবারের পক্ষ থেকে দিনটি পালন করা হবে।

মরহুমের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু করোনায় আক্রান্ত হওয়ায় এ বছর ধানমন্ডির বাসভবনে মিলাদের আয়োজন করা হচ্ছে না। তবে সেখানে কোরআন খতম, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করতে বলেছেন।

দিনটি পালনের জন্য দেশ ও বিদেশে সপ্তাহব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বনানীতে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ প্রার্থনা এবং সেই সাথে কোরআন খতম ও কোরআন খানির মধ্য দিয়ে দিনটি শুরু হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন সুরভির উদ্যোগে শনিবার জোহরের নামাজের পর ঢাকার বায়তুল আমান জামে মসজিদ- ধানমন্ডি, সোবহানবাগ জামে মসজিদ, আজিমপুর দরগা শরিফ জামে মসজিদ, হাইকোর্ট মাজার জামে মসজিদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মসজিদ, ধানমন্ডি তাকওয়া জামে মসজিদ, গুলশান আজাদ মসজিদ, গুলশান আজম জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, মুনিম জামে মসজিদ, হজরত আবু বকর সিদ্দীক (রা.) জামে মসজিদ, বায়তুল জান্নাত জামে মসজিদ, বায়তুল করীম জামে মসজিদ, পলাশনগর জামে মসজিদ, কালশী মসজিদ, মসজিদুল হুদা, হাফেজ আলী জামে মসজিদ এবং ভাষানটেক বাজার জামে মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি ঢাকার বিভিন্ন এতিমখানায় সপ্তাহব্যাপী বিশেষ মোনাজাত ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। এতিমখানা সমূহের মধ্যে রয়েছে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও জামিয়া তালেমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা। এছাড়াও ঢাকার বিভিন্ন মসজিদে মরহুম অ্যাডমিরাল মাহবুব আলী খানের পরিবারের পক্ষে থেকে সিলিং ফ্যান প্রদান করা হবে।

হজরত শাহজালাল (রহ.) এর মাজারে বাদ আছর মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ করা হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মরহুমের ভাতিজা বাবর আলী খান। বাদ আছর হজরত শাহপরান (রহ.) এর দরগা শরিফে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বিরাহীমপুর জামে মসজিদ ও কলাবাগান লতিফিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এই দিনটি স্মরণ করে তাঁর পৈতৃক নিবাস দক্ষিণ সুরমায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়াও সিলেটের সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বগুড়ায় বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, পদ্মপাড়া কারিগরি এতিমখানা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি, দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

জামালপুর জেলার দুমুটে হজরত শাহ কামাল (র.) এর মাজার শরিফে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সৌদি আরবের পবিত্র মক্কা শরিফ ও মদিনা শরিফে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। লন্ডনের ব্রুকলিন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া লন্ডনের ফুড ব্যাংকে দুস্থদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ইসলামি সেন্টার ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ার পুত্র মসজিদ, কুয়ালালামপুরে মাদ্রাসা দাতো মোমত, আমপাং জায়ায় মাদ্রাসা তাহফিজ এবং মাওয়াং-এ মাদ্রাসা তাহফিজ আল-মুসতাকিম বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত