টি-টোয়েন্টি সিরিজ হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতেও হার দিয়ে শুরু বাংলাদেশের। এই দুর্যোগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন লিটন দাস। বোলাদের ফর্মও যাচ্ছেতাই। পেসারদের ধারহীন বোলিং দেখা গেছে টি-টোয়েন্টি থেকেই। এ অবস্থায় দলের সঙ্গে যোগ দিতে জিম্বাবুয়েতে যাচ্ছেন পেসার এবাদত হোসেন ও ব্যাটার নাঈম শেখ।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়েছে, সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে আজ সন্ধ্যায় জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিবেন তারা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৩ রান করেও জিততে পারিনি বাংলাদেশ। চার ব্যাটারের অর্ধশত রানের ইনিংসের বড় সংগ্রহ গড়লেও বোলিং এবং বাজে ফিল্ডিংয়ের কারণে হারের স্বাদ নিয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে ৯ বছর পর ওয়ানডে ম্যাচ হারের দিনে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন কুমরা দাস। এছাড়া ইনজুরির কারণে শঙ্কায় রয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলাম। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হাসান সোহানের পর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। তাদের দু’জনের পরিবর্ত নাঈম শেখ এবং ইবাদত হোসেনকে দলে যুক্ত করা হয়েছে। তারা দুজনই আজ শনিবার জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা। রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন।
