প্রকৃতির কতই না রূপ। বজ্রপাতেও যে সৌন্দর্য আছে, তা এই ছবি না দেখলে বুঝতেই পারতেন না। সম্প্রতি ইন্টারনেটে এক ব্যক্তি শেয়ার করেছেন একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, মক্কার সুউচ্চ ক্লক টাওয়ারে এসে পড়ছে বাজ। আর তার পর গোটা আকাশে যেন বজ্রের আলপনা। যা দেখে মুগ্ধ হবেন আপনিও।
গত কয়েক দিন ধরেই সৌদি আরবে চলছে ঝড়, বৃষ্টি। তার সঙ্গেই ক্ষণে ক্ষণে পড়ছে বাজ। এক ব্যক্তি সেই বাজ পড়ারই ছবি ধরে রেখেছেন নিজের ক্যামেরায়। যা গোটা দুনিয়াজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চরাচর কাঁপিয়ে বাজ এসে পড়ছে মক্কার ক্লক টাওয়ারে। অথচ দেখে যেন মনে হচ্ছে, সেই ক্লক টাওয়ার থেকেই বাজ উঠছে আকাশে। তার পর আকাশ আলো করে অনির্বচনীয় আলোর আলপনা!
আরও এক ব্যক্তি শেয়ার করেছেন একটি ভিডিও। তা সংযুক্ত আরব আমিরাতের। সেখানেও বজ্রপাতের ভিডিও দেখে থ নেটিজেনরা। যা দেখলে আপনাকেও অবাক হতেই হবে।
