নেত্রকোনায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০২:৪৫ পিএম

নেত্রকোনায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে রাহুল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর একটার দিকে পৌরশহরে মোক্তারপাড়াস্থ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের লোকজন শিক্ষার্থীকে উদ্ধারের পরে জেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল কুরপাড় এলাকায় জেলা কারাগারের দক্ষিণে নসিবের ছেলে। তিনি দত্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রাহুল চারজন সহপাঠী বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নামেন। সাঁতার কাটার সময় একপর্যায়ে পানিতে ডুবে যান। সঙ্গে থাকা বন্ধুরা হই-চই শুরু করলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, নেত্রকোনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকা সত্ত্বেও খবর পেয়ে আমাদের উদ্ধারকারী দলটি পানিতে নেমে এক-দুই মিনিটের মধ্যে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ পুকুরে ডুবে শিক্ষার্থী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত