জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে ২ হাজার ৫০০ অসচ্ছল নারীকে ২ হাজার করে ৫০ লাখ টাকা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ফাইন্যান্সিয়াল ‘উপায়’-এর মাধ্যমে এ উপহারের অর্থ পাঠানো হয়।
এ প্রসঙ্গে উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন বলেন, ‘সরকারের এ ধরনের মহতী উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। উপায় পরিবারের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে বঙ্গমাতার জন্মদিনে প্রধানমন্ত্রীর উপহার পাঠাতে উপায়কে নির্বাচন করায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থাকে ধন্যবাদ জানাই।’ বিজ্ঞপ্তি
