মানিকগঞ্জে গড়পাড়া ইমাম বাড়িতে মহররম

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০১:৫৩ এএম

হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (আ.)-এর শহীদ হওয়ার ঘটনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ি। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মহররম পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ থেকে ৯ মহররম পর্যন্ত ইমাম বাড়িতে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, মার্সিয়া-মাতম অনুষ্ঠিত হয়েছে। আজ আশুরার দিন ১০ মহররম ইমাম বাড়ি থেকে হাজারো ভক্ত ও কাসেদের দল পবিত্র তাজিয়া, দুলদুল এবং কারবালার স্মৃতি বহনকারী নিশানসহ শোক মিছিল  বের করবে।

মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে অবস্থান নেবে। সেখানে আশুরার গুরুত্ব, তাৎপর্য এবং হজরত ইমাম হোসাইন (আ.)-এর মহা আত্মত্যাগ সম্পর্কে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত