কারাগারেই থাকতে হচ্ছে বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটকে

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:১১ এএম

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতির পদ থেকে বহিষ্কৃত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সম্রাটের লিভ টু আপিলের (আপিলের অনুমতি) আবেদন খারিজ করে গতকাল বুধবার আদেশ দেয় বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির আপিল বেঞ্চ। লিভ টু আপিলের আবেদনের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়। ফলে সম্রাটকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।

ক্যাসিনো-ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে সহযোগী এনামুল হক আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে মাদক রাখা, অর্থ পাচার করা ও অবৈধ অস্ত্র রাখা এবং জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। তদন্ত শেষে ওই বছরের ২৬ নভেম্বর তার বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগপত্র দাখিল করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত