প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু ট্রাস্টের সভা অনুষ্ঠিত

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০২:১৪ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল বুধবার ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের’ নিয়মিত সাধারণ সভা হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় আগের সভার কার্যবিবরণী অনুমোদন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা বলা হয়। এ ছাড়া সভায় সাব-কমিটির রিপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নুর-ই-আলম চৌধুরী এমপি, শেখ হেলাল উদ্দীন এমপি, ফরিদা শেখ, অ্যাডভোকেট আনিসুল হক এমপি, শাহানা ইয়াসমিন শম্পা, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক এবং রবিউল হাসান অভি।

এ ছাড়া ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত