অলিগলি থেকে ধনীর লিভিংরুম মাতাচ্ছে 'ব্যবসার পরিস্থিতি'

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৬:২১ পিএম

'আপনি তো সেলিব্রিটি হয়ে গেছেন' বলতেই টেলিফোনের ওপাশ থেকে হো হো করে হেসে উঠলেন আলী হাসান। বললেন, 'ভাই আমি সেলিব্রিটি হতে চাই না; আমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাই।' 

নারায়ণগঞ্জের ছেলে আলী হাসান। অনেকদিন ধরেই গান বাজনা করেন। প্রিয় মাধ্যম র‌্যাপ ও হিপহপ। মাঝখানে বিদেশে ছিলেন, ফিরে এসে ব্যবসা করে লোকসান করেন। আর তার এই লোকসান থেকেই সৃষ্টি হয় 'ব্যবসার পরিস্থিতি'। আর এই সিনথেটিক হিপহপ মাতিয়ে দিয়েছে পুরো দেশ।

গানটি গতকাল অবমুক্ত হয়েছে জি সিরিজের ব্যানারে। গানটিতে আলী হাসান ছাড়াও কণ্ঠ দিয়েছেন সাদী, মানাম, আমিন আলী, উদয়, রাকিব, মারুফ, সিয়াম ও রিজান। গানটির সংগীত আয়োজন করেছেন সাদি। মিক্স ও মাস্টারিং করেছেন শচি শামস। 

গানটির চমৎকার একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। যা তৈরি করেছেন নাসিমুল মোরসালিন সাক্ষর। ইশা খান দূরের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এই র‍্যাপ গানটি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত