‘মানবাধিকার লঙ্ঘনকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে’

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১:১৬ এএম

মানবাধিকার লঙ্ঘনকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এশিয়া প্যাসিফিক অঞ্চল প্রধানকে জানিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মআংগোভেনের সঙ্গে আলাপকালে তারা একথা জানান।

এতে অংশ নেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৈঠক শেষে সেলিম মাহমুদ জানান, মানবাধিকার লঙ্ঘনকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে।

জাতিসংঘের প্রতিনিধি দলও পৃথিবীর সব দেশেই মানবাধিকার নিয়ে অনেক সমস্যা আছে বলে আওয়ামী লীগকে জানান। তারা মানবাধিকার রক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলেন। রোরি মআংগোভেন শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা করেছেন বলে জানান সেলিম মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত