কালিহাতীতে ৮ শতাধিক পরিবারকে উপহারসামগ্রী বিতরণ

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৪:০৬ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নদী ভাঙনকবলিত এলাকার ৮ শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সি.এস.আর কার্যক্রমের আওতায় উপজেলার বেলটিয়াবাড়ী, আফজালপুর, আলীপুর, ভৈরববাড়ী, বাসুরিয়া এলাকার সাম্প্রতিক যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮ শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) শরিফুল হক, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা আসলাম মিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত