যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০১:৪৭ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আতিয়ার রহমান শেখ (৭৫) মারা গেছেন। গত বুধবার রাতে হাসপাতালের মেডিসিন বিভাগের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, গত ১২ আগস্ট কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে কারা চিকিৎসকের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার বাড়ি খুলনার বটিয়াঘাটার সুন্দরমাহাল গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত