বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদে মো. জসীম উদ্দিন সভাপতি এবং প্রণব কুমার ভট্টাচার্য্য মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে দুই ঘণ্টার বিরতিসহ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ২৭ সদস্যের নির্বাহী কমিটির শুধু সভাপতি পদে ভোটগ্রহণ করা হয়। অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে মো. জসীম উদ্দিন ১০৭ ভোট এবং ফায়জুল হক ৬৪ ভোট পান। ২১২ ভোটারের মধ্যে ১৭২ জন ভোট দেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান ফল ঘোষণা করেন।
দুই বছর মেয়াদি নির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি খালেদা বেগম, মো. আব্দুল জলিল ও মোহাম্মদ আলী সরকার; যুগ্ম মহাসচিব মুহা. শিপলু জামান, মোহাম্মদ ওয়ারেছ হোসেন ও ফারহানা রহমান; কোষাধ্যক্ষ আব্দুল্লাহ শিবলী সাদিক, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব এ এইচ এম মাসুম বিল্লাহ, দপ্তর সচিব এ এম ইমদাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব ফাহিমা জাহান, কল্যাণ ও ক্রীড়া সচিব আশরোফা ইমদাদ, সংস্কৃতি সচিব মাহবুবুর রহমান, তথ্যপ্রযুক্তি সচিব মোহাম্মদ সায়েম হোসেন। কমিটির নির্বাহী সদস্যরা হলেন মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, মো. তৈয়ব আলী, নাসরীন জাহান লিপি, দীপাংকর বর, চৌধুরী সাহেলা পারভীন, মো. মনিরুজ্জামান খান, মো. জাকির হোসেন, রেজাউল রাব্বি মনির, মো. রুবেল রানা ও কে এম খালিদ বিন জামান।
অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক বিদায়ী কমিটির সভাপতি স ম গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য। বিজ্ঞপ্তি
