ঈশ্বরদী ইপিজেডে টেক্সটাইল খাতে বিনিয়োগ নিয়ে চুক্তি

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০১:৪৯ এএম

কানাডা-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ঈশ্বরদী ইপিজেড) ৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি সুতা তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গত সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান অং জেমি কওক চ্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত