পেটেন্ট লঙ্ঘন: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৮:৩২ পিএম

করোনা টিকার পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মডার্না।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই মামলায় মডার্নার প্রযুক্তি ফাইজার-বায়োএনটেক নকল করেছে বলে অভিযোগ করা হয়। 

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মডার্না জানায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে এ মামলার প্রক্রিয়া চলছে। মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল বলেন, কোভিড-১৯ মহামারির আগের এক দশক ধরে কোটি কোটি ডলার ব্যয়ে যেই এমআরএনএ প্রযুক্তি তারা তৈরি করেছি, তা রক্ষা করতেই এই মামলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত