মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১০:৪৯ এএম

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈশিতা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আয়ান (৫) নামের আরেক শিশু আহত হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ঈশিতা মারা যায়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় শিশুটি।

নিহত ঈশিতা উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি গ্রামের ইলিয়াস মুন্সির মেয়ে। সে রাজারচর মোল্লা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দুই চাচাতো ভাইবোন ঈশিতা ও আয়ান বাড়ির ছাদে খেলছিল। এ সময় ছাদের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে একটি লোহার পাইপ স্পর্শ করলে উভয়ই বিদ্যুতায়িত হয়।

তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। দ্রুত তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে তাদের প্রেরণ করেন। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঈশিতা মারা যায়। অপর শিশু চিকিৎসাধীন রয়েছে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত