ব্লাড ক্যানসারে আক্রান্ত সাব্বির বাঁচতে চান

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০১:২৯ এএম

দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার অর্থাভাবে নিভে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান সাব্বিরের জীবনপ্রদীপ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) প্রফেসর ডা. আব্দুল আজিজ আহমেদের তত্ত্বাবধানে হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন।

সাব্বিরকে ইতিমধ্যে দুই সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়েছে। তবে তাতে তেমন উন্নতি দেখছেন না চিকিৎসকেরা। তিনি দুর্বল হয়ে পড়েছেন। ফলে চিকিৎসকেরা জানিয়েছেন, সাব্বিরকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন (অস্থিমজ্জা প্রতিস্থাপন) করা ছাড়া বাঁচানো সম্ভব না। আর সে জন্য প্রায় ২২ লাখ টাকা প্রয়োজন; যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

এ পরিস্থিতিতে সাব্বির সমাজের বিত্তবান ও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের কাছে চিকিৎসার জন্য মানবিক সহায়তার অনুরোধ জানিয়েছেন।

হাসিবুর রহমানের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। দুই ভাই-বোনের মধ্যে সাব্বির বড়। তার ছোট এক বোন রয়েছে। সাব্বির ঢাকা কলেজে পদার্থবিজ্ঞানে স্নাতকে পড়ছেন। তিনি এখন দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

সাব্বিরকে সহযোগিতা করতে তার বাবা বশির আলমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার মোবাইল নম্বর ০১৭৩২৬৯৬৩৮১। ব্যাংক অ্যাকাউন্ট নাম : বশির আলম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১০০০১১০০১, বেতাগী সোনালী ব্যাংক শাখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত