বিইউপিতে সিএইচএসআর-এর পরিচিতিমূলক অনুষ্ঠান

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৪:৫৯ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএইচএসআর) কর্তৃক পরিচালিত এমফিল-পিএইচডি প্রোগ্রামের সুপারভাইজর ও গবেষকদের এক পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির ভিসি মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। সিএইচএসআর এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মনজুরুল আলম এমফিল অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে গবেষক ও সুপারভাইজারদের স্বাগত জানান। তিনি সমাপনী বক্তব্যে বলেন, বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান আহরণ এবং বর্তমানে অর্জিত জ্ঞানকে আরও সমৃদ্ধশালী করা যায়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গবেষণার কাজ শেষ করা জন্য সকল গবেষকদেরকে আহ্বান জানান। এ ছাড়াও তিনি সকল গবেষককে বিইউপির নির্দেশনা অনুসরণ করে গবেষণা কার্যক্রম শুরু করতে বলেন। বিশেষভাবে তিনি সুপারভাইজরদের একটি বস্তুনিষ্ঠ ও যুগোপযোগী গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে অধিক সময় দিতে বলেন, যাতে গবেষণালব্ধ ফল দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি সকলকে বিইউপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ২৪ জন এবং পিএইচডি প্রোগ্রামে ৪০ জন মোট ৬৪ জন সুপারভাইজার ও কো-সুপারভাইজারের তত্ত্বাবধানে এমফিল প্রোগ্রামে ২৪ জন ও পিএইচডি প্রোগ্রামে ৩৮ জনসহ সর্বমোট ৬২ জন গবেষক অংশগ্রহণ করছেন।

বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, বিশিষ্ট পেশাজীবী এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিএইচএসআরের পরিচালক ক্যাপ্টেন সৈয়দ মুস্তাফা মুহাম্মদ আলী (বিএন) ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত