গাজীপুরের কালিয়াকৈরে সরকারি স্কুলের ভেতরে প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন স্কুল পরিচালনার বিষয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল থেকে এ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৫ আগস্ট দৈনিক দেশ রূপান্তরে ‘সরকারি স্কুলের ভেতরে প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, ‘সরকারি স্কুলের ভেতরে কিন্ডারগার্টেন স্কুলের বিষয়ে মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়েছিল। এটা মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে এ মর্মে লিখিতভাবে একটি জবাব দেওয়া হয়েছে।’
