ছাত্রদল নেতা তুহিনকে তুলে নেয়ায় অভিযোগ রিজভীর

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১১:১৪ পিএম

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে রুহুল কবির রিজভী গণমাধ্যমে এক বিবৃতি দেন।

তিনি বলেন, বুধবার রাতে চট্টগ্রাম মেট্রো হাইয়েস গাড়িতে করে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে, সাদা পোশাকে সরকারি বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে। 

তিনি অবিলম্বে শরীফুল ইসলাম তুহিনের সন্ধান দাবি করেন এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত