কুশলকে ফেরালেন মোস্তাফিজ, তাসকিনের শিকার হাসারাঙ্গা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬ পিএম

জীবন পেয়েছেন একাধিকবার। তাতে তুলে নিয়েছেন অর্ধশতক, শ্রীলংকারও রানের খাতা সচল থাকে। তবে ভয়ংকর হয়ে ওঠা ব্যাটার কুশল ম্যান্ডিসকে ফেরালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। 

জুটি ভাঙার প্রয়োজন ছিল, সাকিব আনলেন তাঁর বড় অস্ত্র মোস্তাফিজকে। মোস্তাফিজ বের করে আনলেন তাঁর ক্ল্যাসিক স্লোয়ার। শর্ট লেংথের বলটিকে থার্ডম্যানে পাঠাতে চেয়েছিলেন মেন্ডিস, সফলও হন। তবে ছুটে এসে আরেকটি ভালো ক্যাচ নিয়েছেন তাসকিন। চার বার বেঁচে যাওয়া মেন্ডিস অবশেষে ফিরেছেন ৩৭ বলে ৬০ রান করে।

ফিরে যাওয়ার আগে অধিনায়ক শানাকার সঙ্গে গড়েন ৫৪ রানের জুটি। অপরাজিত থাকা শানাকাকে আর হাসারাঙ্গার সঙ্গে জুটি বাঁধতে দেননি তাসকিন। পরের ওভারেই শেখ মাহেদীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই লেগি।

১৬ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৪১ রান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত