বিজিবির অভিযান

আগস্টে ১১২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৬ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১১২ কোটি ৩৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বিয়ার, বাংলা মদ, গাঁজা, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কাফ সিরাপ। চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, কসমেটিকস সামগ্রী, ইমিটেশন গহনা, শাড়ি। অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলবার, গান, ম্যাগাজিন, গুলি।

এছাড়াও মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬৪ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩১ জন বাংলাদেশি ও ৭ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত