বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, তবু তরুণী ছাড়া প্রেম করেন না লিওনার্দো ডি ক্যাপ্রিও

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

জীবনে বহু নারীর সঙ্গেই সম্পর্কে গেছেন, আবার ভেঙেছেনও। তবে সব ক্ষেত্রেই একটি বিষয় এক- প্রেমিকারা সকলেই তরুণী। 'টাইটানিক'-এর নায়ক হিসাবেই মানুষ চেনেন লিওনার্দো ডি ক্যাপ্রিওকে। যদিও 'ক্যাচ মি ইফ ইউ ক্যান', 'শাটার আইল্যান্ড', 'দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট'-এর মতো আরো অনেক কালজয়ী ছবি উপহার দিয়েছেন নায়ক। তার বয়স এখন ৪৭। তবু বয়সে অনেকটা ছোট নারীদের সঙ্গেই ঘোরাফেরা করেন।

তরুণীদের সঙ্গ বিশেষভাবে উপভোগ করেন অভিনেতা।

যদিও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক- একেবারেই চান না লিওনার্দো। তবুও সুদর্শন অভিনেতার সঙ্গে প্রেম করার জন্য হলিউডের তরুণী মডেলদের উৎসাহেরও অন্ত নেই। গোপন রাখলেও একের পর এক সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়।

সর্বশেষ বান্ধবী হিসাবে উঠে আসে ক্যামিলা মরোনের নাম। জানা যায়, সদ্য ২৫ বছর পূর্ণ হয়েছে তার। আর লিওনার্দোর সঙ্গে বিচ্ছেদও হলো তার পর পরই। সে নিয়ে গুঞ্জন আরো জোরালো হচ্ছে হলিউডে। ব্যাপারটা কি সত্যি? মজার বিষয় হলো, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রেমিকাদের বয়স ২৫ পেরোলে সম্পর্কে ইতি টানছেন অভিনেতা।

২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ইসরায়েলি তরুণী বার রাফায়েলির সঙ্গে সম্পর্কে ছিলেন লিও। তাদের বয়সের ব্যবধান ১১ বছর। লাস ভেগাসে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল দুজনের। কিন্তু যখন বিচ্ছেদ হলো, সদ্য ২৫ বছরে পা দিয়েছিলেন রাফায়েল। ঘটনাগুলো কাকতালীয় নয় বলেই মনে করেন অনেকে। যদিও এই অদ্ভুত প্রবণতা কেন- তা অবশ্য জানা যায়নি। সূত্র : ইয়াহু লাইফ, ডেইলি মেইল, জিও ডট টিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত