বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিএসসি ইন নার্সিং ১২তম ব্যাচ ও এমএসসি ইন নার্সিং ১ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে বিএসএমএমইউ নার্সিং বিভাগ এ নবীনবরণ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, নবীনদের কাছে অনেক চাওয়া। নবীনরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে ভালো মানুষ হবেÑএটি প্রত্যাশা করি। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আন্তরিক হতে হবে, সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। দিনের পড়া দিনেই পড়তে হবে। অন্যদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ। বিজ্ঞপ্তি
