স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী সম্পাদক রাজীব

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ এএম

এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। জিলানী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদ্য ভেঙে দেওয়া কমিটির সভাপতি এবং রাজীব ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

গতকাল রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় আংশিক কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আংশিক কমিটি অনুমোদিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত