আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভোরে জালালাবাদ শহরের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মৌলভী নাজিবুল্লাহ হানিফ জানিয়েছেন, কানুর প্রদেশে রবিবার রাতের ভূমিকম্পে আর্থিক ক্ষতি ও মানুষের প্রাণহানি হয়েছে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি জানান, প্রাথমিক প্রতিবেদনগুলোতে ৬ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছিল।
জুনে আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে।
