৩ এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি জেলেনস্কির

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৮ পিএম

রুশ বাহিনীর কাছ থেকে দক্ষিণাঞ্চলের দুটি এবং পূর্বাঞ্চলের একটি এলাকার নিয়ন্ত্রণ ফের ইউক্রেন বাহিনী নিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত রবিবার রাতে এক ভিডিও বক্তব্যে অভিযানে অগ্রগতি হওয়ার দাবি করেন জেলেনস্কি। দোনেৎস্কের একটি এলাকা স্বাধীন করার জন্য জেলেনস্কি তার বাহিনীকে ধন্যবাদ জানান। এ ছাড়া পূর্বাঞ্চলীয় লিসিচানস্ক-সিভারস্কে অসমতল কিছু এলাকা এবং দক্ষিণাঞ্চলের দুটি এলাকা স্বাধীন করার জন্যও ধন্যবাদ জানান তিনি। তবে ওই এলাকাগুলো ঠিক কোথায়, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি।

রয়টার্স বলছে, ইউক্রেনের অগ্রগতির বিষয়ে নিশ্চিত করা সম্ভব না হলেও অসমর্থিত প্রতিবেদন, ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউক্রেন সেনারা কয়েকটি গ্রাম পুনর্দখল করেছে এবং দক্ষিণাঞ্চলের দিকে কিছু রাশিয়ান লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত