দেশের খ্যাতিমান প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ৩০তম বর্ষে পদার্পণ উপলক্ষে গত শনিবার রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। এতে ৩০ বছর উপলক্ষে ৩০টি মোমবাতি প্রজ¦ালন করে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ।
এছাড়া তিন দশকের বিএসবির নানা কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে নতুন শতাব্দীর এডুকেশন লোগো উন্মোচন এবং ডিজিটাল এডুকেশনের কার্যক্রম নিয়ে বিশেষ উপস্থাপনা ছিল অত্যন্ত আকর্ষণীয়। এরপর দেশি-বিদেশি ডেলিগেটদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন এম কে বাশার পিএমজেএফ বলেন, তিন দশকে বিএসবির ঈর্ষণীয় সাফল্যের কারণে এই প্রতিষ্ঠানটি এখন দেশসেরা। আগামী দিনগুলোতে বিএসবির কার্যক্রমের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লায়ন খন্দকার সেলিমা রওশন বলেন, বিএসবির কার্যক্রমের শাখা-প্রশাখা দেশ থেকে দেশান্তরে বিস্তৃতি লাভ করেছে। যার ফলে বিএসবি লাখ লাখ শিক্ষার্থীর ক্যারিয়ার গঠন এবং অর্থনৈতিক উন্নয়নে নেপথ্য কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা আগত অতিথিদের মনোমুগ্ধ করে। বিজ্ঞপ্তি
