কেরানীগঞ্জে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:০০ এএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এলাকায় এ মানববন্ধন হয়। উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন সড়কটি দিয়ে পারাপার হচ্ছে কয়েক হাজার মানুষ, বেগুনবাড়ি পূর্ব-পশ্চিমপাশের মাঝে কোনো চলাচলের রাস্তা না থাকায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। মহাসড়কের কাজ শেষ হওয়ার আগেই সড়ক পারাপারে বেগুনবাড়ি এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত