চূড়ান্ত পর্বের স্বপ্ন নিয়ে বাহরাইন যাবে যুব দল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:১৫ এএম

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ‘বি’ গ্রুপের খেলা বাহরাইনের আরাদে শুরু হবে ১০ সেপ্টেম্বর। স্বাগতিক বাহরাইনের সঙ্গে লড়াইয়ে নামবে কাতার ও দক্ষিণ এশিয়ার তিন দল বাংলাদেশ, নেপাল ও ভুটান। এই আসরে অংশ নিতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশকে মোকাবিলা করতে হবে স্বাগতিক বাহরাইনের। ১২ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ভুটান। ১৬ ও ১৮ সেপ্টেম্বর যথাক্রমে কাতার ও নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।

শক্তিতে বাহরাইন ও কাতার এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের কোচ রাশেদ আহমেদ পাপ্পু শিষ্যদের সামনে মূলপর্বের লক্ষ্য বেঁধে দিয়েছেন ‘আমরা গ্রুপ চ্যাম্পয়িন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। চ্যাম্পিয়ন না হলেও সেরা রার্নাসআপ হয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ আছে। আমরা সেই প্রস্তুতিই নিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত