চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটান থেকে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ৪ সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সভা সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল অর্গানাইজেশনের (এসইএআরও) পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্বাস্থ্যমন্ত্রী ভুটানের উদ্দেশে যাত্রা করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী কভিড মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেসব বিষয় তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত