দিন ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা জিতে সেই জয় ‘উদ্যাপন’ করলেন বিবাহ বিচ্ছিন্ন এক দল পুরুষ। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের।
একটি বেসরকারি সংস্থা ১৮ জনের হয়ে বিবাহবিচ্ছেদের মামলা লড়ছিল। তারাই জয় ‘উদ্যাপনের’ আয়োজন করেছিল।
ভোপালের ওই সংস্থাটির দাবি, মামলা লড়তে লড়তে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই ১৮ জন।
সংস্থাটি আরও দাবি করেন, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বিচ্ছিন্ন পুরুষদের মানসিক শক্তি বাড়ানো হয়।
সংস্থাটির এক সদস্য বলেন, আমাদের সংস্থা এই ধরনের পুরুষদের জন্য মামলা লড়ে। গত আড়াই বছর ধরে ১৮ জনের বিবাহবিচ্ছেদের মামলা লড়েছি। হেল্পলাইনের মাধ্যমে তাদের মানসিক জোর বাড়ানোর চেষ্টা করি।
‘আদালতের লড়াই, বিপুল টাকা খোরপোশ ইত্যাদির জন্য আর্থিক, সামাজিক এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। তাই তাদের মনোবল বাড়ানোর জন্যই এই উদ্যোগ।’
ওই সংস্থার তরফে আমন্ত্রণপত্রও ছাপানো হয়। সেই আমন্ত্রণপত্র ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
